মো: রিয়াদ মন্ডল, জীবননগর প্রতিবেদকঃ আজ শুক্রবার বেলা ৩.৩০ মিনিটের দিকে আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের নিজস্ব কার্যলয়ে আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সকল সদস্যগণের উপস্থিতিতে নব নির্বাচিত ১৫ সদস্য বিশিষ্ট দ্বিবার্ষিক কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে । এসময় অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা বাবু নারায়ণ ভৌমিক। এরপর সাহিত্য আড্ডা শুরু হয়, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের নবীন-প্রবীণ সাহিত্যিকদের কবিতা দিয়ে মুখরিত হয়ে ওঠে সাহিত্য আড্ডার আসর।

এরপর বিশিষ্ট কলামিস্ট বাবু নারায়ণ ভৌমিক নেতৃত্ব দিয়ে শপথ পাঠ করান আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের নব নির্বাচিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের । শপথ বাক্য পাঠ শেষ হলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক সামছুল আলম,আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সম্মানিত সভাপতি আশরাফুন নাহার শোভা,সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ফকির,সহ-সাধারণ সম্পাদক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল,দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মামুন সহ আরও অনেকেই।

এসময় কবি-সাহিত্যিক নবীন-প্রবীণ সকলের ভিতরে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রাজা,মিতুল হোসেন,কাজী সাকিরুল ইসলাম, মো:নাঈমুর রহমান, রিয়াজ উদ্দিন বাদশা, খাজির আহম্মেদ, নাজমুস সাকিব, ইসতিয়াক আহম্মেদ,ইব্রাহিম আকাশ, ইকবাল হোসেন প্রমুখ।