
যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার বিআইডব্লিউটিএ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের পাঁচ দিন এবং ঈদের পরের পাঁচ দিন যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে। ঈদে ঘরমুখো ও ঈদফেরত যাত্রী পরিবহনের সুবিধার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।