‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উদ্বোধন
‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উদ্বোধন

কান চলচ্চিত্র উৎসবে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’ এর ট্রেলার উদ্বোধন করা হয়।
কান চলচ্চিত্র উৎসবে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’ এর ট্রেলার উদ্বোধন করা হয়।
বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব: দ্য মেকিং অব এ নেশন’ চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধনের মাধ্যমে বিশ্ব সিনেমা অঙ্গনে জানান দেওয়া হলো বঙ্গবন্ধু বায়োপিকের আগমন বার্তা।
কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধনের মাধ্যমে বিশ্ব সিনেমা অঙ্গনে ধ্বনিত হলো বঙ্গবন্ধু বায়োপিকের আগমন বার্তা। ফ্রান্সে বিশ্বখ্যাত কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরের তৃতীয় দিন বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সময় সন্ধ্যা ছ’টায় ভারতীয় প্যাভিলিয়নে বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকের ট্রেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ তার বক্তৃতায় বলেন, ‘মুজিব’ চলচ্চিত্রটিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে।
ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুর তার বক্তৃতায় বাংলাদেশের সাথে যৌথভাবে বঙ্গবন্ধুর জীবনচিত্র নির্মাণের এ কাজকে তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বলে বর্ণনা করেন।
আরেফিন শুভ ও নুসরাত ইমরোজ তিশার পাশাপাশি শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজসহ অনেকেই অভিনয় করেছেন এই সিনেমাটিতে।
ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, ভারতের রাষ্ট্রদূত জাভেদ আশরাফ, ভারতের তথ্য ও সম্প্রচারসচিব অপূর্ব চন্দ্র, বায়োপিকের পরিচালক শ্যাম বেনেগাল, নির্বাহী প্রযোজক এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করা আরেফিন শুভ, বঙ্গমাতার চরিত্রাভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ দুই দেশের অভিনয় শিল্পীরা এবং চলচ্চিত্র সংশ্লিষ্টরা অনুষ্ঠানে অংশ নেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।