বাংলাদেশ-ব্রুনাই দ্বিপাক্ষিক বৈঠকে দুদেশের মধ্যে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই হয়েছে।
ব্রুনাই দারুসসালামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রফতানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহসহ পারস্পরিক সহযোগিতা বাড়াতে এই চুক্তি সই হয়েছে।
বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক শেষে রবিবার বিকালে এই চুক্তি ও সমঝোতা স্মারক সাক্ষর হয়।
তিন দিনের সফরে শনিবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকায় পৌঁছান সুলতান বলকিয়া। এ সময় বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ।
সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।