
- কেশবপুরে বিদ্যালয়গামী মেয়ে শিশুর
মা-দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান
এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ
কেশবপুরে বিদ্যালয়গামী মেয়ে শিশুর মা-দের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ও হাইজিং উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কেশবপুর দলিত হারচয়েস প্রকল্পের আয়োজনে কেশবপুর বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাংবাদিক সিরাজুল ইসলাম, দলিত মনিটরিং অফিসার ইশারাত ময়ূরী হোসেন, অর্থ বিভাগের ম্যানেজার সঞ্জয় রায়, ডকুমেন্টাল অফিসার আন্না সরকার প্রমুখ। আন্না সরকার জানান, দলিতের অর্থায়নে বিদ্যালয়গামী মেয়ে শিশুর মা-দের মাঝে কেশবপুর উপজেলার ৪ শত ৭৫ জনকে ১ হাজার টাকা, ৫০ জনকে ৬ হাজার টাকা ও ২৫ জনকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।