
মোঃ ইমদাদুল ইসলাম বনি|ঝিনাইদহ প্রতিনিধি: কোটচাঁদপুর রেল স্টেশনে আজ সোমবার সন্ধ্যায় সুন্দরবণ এক্সপ্রেসের দুইটি বগি লাইনচ্যুত হয়ে খুলনা টু ঢাকা রাজশাহী ট্রেন চলাচলা বন্ধ হয়ে যায়। এতে ট্রেন যাত্রীদের ভোগান্তির সৃষ্টি হয়।
ট্রেনের যাত্রী তুহিন আফসারী জানান, সকাল পৌনে ৯টায় ঢাকা থেকে ছেড়ে আসে সুন্দরবণ এক্সপ্রেসের ট্রেনটি। তিনি যশোরের যাত্রী ছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোটচাঁদপুর রেল স্টেশনে প্রবেশের মুহুর্তে ট্রেনের পেছনের দুইটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে রেলে থাকা যাত্ররীরা আতংকিত হয়ে পড়ে। সিগন্যাল পয়েন্ট সঠিক ভাবে পরিচালনা না করার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে রেলের কর্মচারীরা জানান।
ঘটনার সত্যতা স্বীকার করে কোটচাঁদপুর রেল স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা জানান, রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।