ঈশ্বরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে আইনশৃঙ্খলার কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,ঈশ্বরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা শেখ জহিরুল ইসলাম (মুন্না),উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হলুদ,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক,১নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হানিফা হানিফসহ ১১ ইউপির চেয়ারম্যান বৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিক বৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।