
মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শহীদুল্লাহ ফকির (৭২) গ্রেপ্তার করেছে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, শহীদুল্লাহ ফকিরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, দুপুর ২টার দিকে অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার কালীবাড়ি রোড থেকে তাকে আটক করে পুলিশ।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২০ সালের ২ নভেম্বর অভিযোগ দায়ের করা হয়। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।