ছবি | দৈনিক কলম কথা
ছবি | দৈনিক কলম কথা

শেখ খায়রুল ইসলাম | পাইকগাছা খুলনা প্রতিনিধি: করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় পাইকগাছা থানার হরিঢালী ফাড়ি পুলিশের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। এসময় করোনা মোকাবেলায় বাধ্যতামুলক মাস্ক ব্যবহার, অপ্রয়োজনীয় জনসমাগম এড়িয়ে চলা প্রতিটা ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ বিভিন্ন সচেতনতা মুলক প্রচারণা চালানো হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত হরিঢালী ইউনিয়নের প্রতিটি মোড়ে এই কার্যক্রম চলানো হয়। হরিঢালী ফাড়ি পুলিশ করোনা মোকাবেলায় এলাকায় নিয়মিত এধরনের সচেতনতামুলক কার্যক্রম চলমান রেখেছেন।
হরিঢালী পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আইয়ুব হোসেন এ এস আই মোঃ কামরুজ্জান ও এ এস আই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে এই মাস্ক বিতরণ ও জনসচেতনতা মূলক প্রচার অভিযান পরিচালনা করেন।
এবিষয়ে জানতে চাইলে এ এস আই কামরুজ্জান বলেন, আমরা আপনাদের সঙ্গে নিয়ে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি, এবং সবাইকে করোনা মোকাবিলায় সরকারের দেওয়া বিধিনিষেধ মেনে চলার আহবান জানাচ্ছি।
তিনি আরো বলেন, করোনা নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।