
মোঃ জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় আনসার ভিডিপি সদস্যদের গ্রামভিত্তিক অস্ত্রবিহীন দশ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শেষে ৬৪ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৪ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় খানসামা ডিগ্রি কলেজের মাঠে এসব সনদপত্র বিতরন কর্মসূচির আয়োজন করে খানসামা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।
খানসামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রুবেল হোসেনের উপস্থিতিতে অনুষ্ঠানে সময় বক্তব্য রাখেন খানসামা উপজেলা প্রশিক্ষিকা হাকিমুন্নাহার,বক্তব্য রাখেন উপজেলা আনসার ভিডিপি কমান্ডার রুস্তম আলী।
এ সময় উপস্থিত ছিলেন, ১নং আলোকঝাড়ী ইউনিয়ন লিডার মহাদেব রায়, দলনেত্রী কাজলী বেগম সহ উপজেলা আনসার ভিডিপির বিভিন্ন ইউনিটের সদস্যগন উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।