
রোববার (১৪ নভেম্বর) শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা। রাজধানীর পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কিছু বিধি-নিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (এমপি)।
শুক্রবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব বিধি-নিষেধ জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞা সব পরীক্ষার দিনগুলোতে বলবৎ থাকবে। এ বিষয়ে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করা জানিয়েছে ডিএমপি। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।