
ডেস্ক রিপোর্টঃ
মণিরামপুর উপজেলার মদনপুর গ্রামের মাঠের নিমতলা ডোবার পাড়ে মাটিতে পুতে রাখা এক কলেজ ছাত্রের বস্তা বন্দি লাশ মাটি খুঁড়ে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)
উদ্ধারকৃত লাশ মণিরামপুর উপজেলার ১০নং মশ্মিমনগর ইউনিয়নের ভরতপুর গ্রামের ইকরামুল হোসেন (২০)। ইকরামুল হোসেন মালায়েশিয়া প্রবাসী মফিজুর রহমানের ছেলে।

উল্লেখ্য, গত সোমবার সন্ধার পর থেকে সে নিখোঁজ ছিল। নিহতের মায়ের অভিযোগের প্রেক্ষিতে বুধবার গভীর রাতে একই গ্রামের আমিনুর, কামরুল ও মেহেদীকে আটক করে পিবিআই। তাদের স্বীকারুক্তি ও দেখানোর পর বৃহস্পতিবার দুপুরে মাটি খুড়ে লাশটি উদ্ধার করেছে। রিপোর্ট লেখার সময় ও হত্যার কারণ জানা যায়নি।
→
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।