জাতিসংঘের পুলিশপ্রধান সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) তিনি যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ সদর দফতর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র। তবে ভিসার ক্ষেত্রে জুড়ে দেয়া হয়েছে কিছু শর্ত।
এতে বলা হয়েছে, পুলিশ মহাপরিদর্শক জাতিসংঘের নির্ধারিত কর্মসূচি ছাড়া অন্য কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
২ দিনের ওই সম্মেলনে অংশ নেবেন বেনজীর আহমেদসহ ৬ সদস্যের প্রতিনিধি দল। ৩০ আগস্ট তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
কলমকথা/একেডি
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।