
মণিরামপুরের খেদাপাড়া পুলিশ ক্যাম্প কর্তৃক ৭ আগস্ট মণিরামপুর থানা এলাকায় এসআই অরুপ কুমার বসু, এসআই খান শাহাবুর রহমান, এএসআই মোঃ তারিকুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মণিরামপুর থানার মামলা নং-১১, তাং-০৭/০৮/২০২৫, ধারা-৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আসামী পাড়দিয়া গ্রামের মনির হোসেনের স্ত্রী রওশন আক্তার রুপা (৩০), পাড়দিয়া গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২০)কে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয় এবং সিআর-১২/২০২১ (মণিরামপুর) সাজাপ্রাপ্ত এর আসামী মদনপুর গ্রামের মোঃ মতিয়ার রহমান মোড়লের মোছাঃ নুরজাহান বেগম, ডাইরী নং-৪২১৪, তাং- ২৪/০৩/২৫ এর আসামী ফেদাইপুর গ্রামের মোঃ আকবর আলীর ছেলে মোঃ আবু সাইদ হোসেন রুবেল, সিআর-৩৩০/২১ (কেশবপুর) (সাজা প্রাপ্ত) আসামী দত্তকোনা গ্রামের মোঃ নওশের আলী গাজীর ছেলে মোঃ আইয়ুব হোসেন, জিআর-২৭৬/২৪ এর আসামী মোঃ আবু কালাম (ঘটক) (৪২), জিআর- ২০৭/২৩ এর আসামী বাসুদেবপুর গ্রামের মৃত চাঁন খাঁর ছেলে মোঃ আব্দুস সালাম সরদার (৪০) কে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।