পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানের দায়িত্ব পেয়েছেন ট্যুরিস্ট পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
মোহাম্মদ আলী মিয়া ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন।
এর আগে সিআইডির প্রধানের দায়িত্বে ছিলেন ব্যারিস্টার মাহবুবুর রহমান। তিনি বর্তমানে অবসরে গেছেন।
ব্যারিস্টার মাহবুবুর রহমান ২০২১ সালের জুলাইয়ে অবসরের কথা থাকলেও তার চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছিল সরকার।
১৯৮৯ সালের অষ্টম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি।
কলমকথা/এমএনহাসান
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।