শনিবার (৭ জানুয়ারী) সকালে চার হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে খুলনা মহানগরীর বৈকালীস্থ শেখ আবু নাসের স্টেডিয়ামে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ সেনা প্রধানের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় জানানো হয়, সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে যশোর অঞ্চলের সেনাসদস্যরা।
ভবিষ্যতেও ৫৫ পদাতিক ডিভিশন এ ধরনের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে। এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র কর্মকর্তা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।