মণিরামপুরে বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা ও নবাগত ইউএনও’কে বরণ অনুষ্ঠিত
মণিরামপুরে বিদায়ী ইউএনও’কে সংবর্ধনা ও নবাগত ইউএনও’কে বরণ অনুষ্ঠিত

মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের আয়োজনে বিদায়ী নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ কবীর হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান হয়।
এসময়ে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু,মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি আলী হোসেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা,সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।