সৈয়দ জাকির হাসান
সৈয়দ জাকির হাসান
যশোরের বাঘারপাড়ায় নতুন উপজেলা নিবার্হী কর্মকর্তা হিসাবে সৈয়দ জাকির হাসান যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে বিদায়ী নিবার্হী অফিসার আ ন ম আবুজর গিফারী আনুষ্ঠানিকভাবে নতুন নিবার্হী অফিসার সৈয়দ জাকির হাসানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারিগন , সাংবাদিক ও সুধী সমাজ।
নতুন নিবার্হী কর্মকর্তা জাকির হাসান এর পূর্বে মনিরামপুর উপজেলায় নিবার্হী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছেন।
বিদায়ী নির্বাহী কর্মকর্তা আ ন ম আবুজর গিফারী বাঘারপাড়ায় আট মাস আগে যোগদান করেছিলেন। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসক এর কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে যোগদান করবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।