ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর-নিরস্ত্র) পদমর্যাদার ৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। বদলিকৃত আট কর্মকর্তাই ডিএমপির লাইনওআর এর পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
তারা হলেন- ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন মিঞাকে প্রসিকিউশন বিভাগে, মুহাম্মদ গোলাম নবী শেখকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে, মোহাম্মদ আলীকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, মো. ফারুকুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে, এ কে এম মাহবুবুল আলমকে গোয়েন্দা রমনা বিভাগে, মিন্টু চন্দ্র মল্লিককে গোয়েন্দা ওয়ারী বিভাগে ও মো. রাজিব হোসেনকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমানকে গোয়েন্দা মিরপুর বিভাগের বদলি করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।