
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রশাসনের সাথে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শহিদুল্লা গাজীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জ গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন , রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম শাহেদ, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সুশীল সরকার , সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মেদ , আশিকুর রহমান মান্নান , জাহাঙ্গীর আলম হানিফ, এসএম শাহাদাত, জিএম শহিদ, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম লিখন, মাহাবুব রহমান প্রিয়, জয়নাল আবেদীন জয়সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।