অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার অন্তরগত মালভবানীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনগণর মাঝে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ হ্রাস, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ দুপুর ০৩.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শ্রীরামপুর মালভবানীপুর শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনগনের মাঝে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ হ্রাস, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম-বার, পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়।
আলোচনার মূল বিষয়বন্তু অনুযায়ী প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ ক্ষুদ্র নৃ-গোষ্ঠি জনগনের মাঝে মাদকের ব্যবহার নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ হ্রাস, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সংক্রান্ত আলোচনা করেন।

ডিআইজি মহোদয় বলেন, মাদক সেবনকারী প্রতিটি ব্যক্তি নিজেরা যেমন ধ্বংস হচ্ছেন, একই সাথে তারা বিপর্যস্ত করে তুলছেন তাদের পরিবারের সদস্যদের জীবন।
তাই এই মাদক থেকে আমাদের দুরে থাকতে হবে।

আলোচনা সভা শেষে ডিআইজি মহোদয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কয়েকটি পরিবারের খোঁজ খবার নেন এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গঠন করার লক্ষে লেখাপড়ায় উৎসাহী করার অনুরোধ করেন।

অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ অনিমেষ সোম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ফেরদৌস ওয়াহিদ ডিএসবি আমিনুল ইসলাম ও লাম্বের সিসিটি প্রজেক্ট অফিসার – গাব্রিয়েল কিস্কু ও টেকনিক্যাল কো-অর্ডিনেটর -মনিটরিং এন্ড ডকুমেন্টেশন বিলাশ ও সাংবাদিক ও শিশু উন্নয়ন প্রকল্পের সদস্যগণ সহ নৃ-গোষ্ঠির জনসাধারণ।