সবজি ক্ষেতে ১০ ফুট লম্বা অজগর
সবজি ক্ষেতে ১০ ফুট লম্বা অজগর

বাগেরহাটের শরণখোলা উপজেলার সবজি ক্ষেত ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে (২ এপ্রিল) উপজেলার গাবতলা বাজার স্লুইসগেট এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী দেলোয়ার হোসেনের সবজি ক্ষেতের বেড়ার জালে আটকে পড়া অজগরটি দেখে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে ওয়াইল্ড টিমের সদস্যরা এসে অজগরটি উদ্ধার করে।
ওয়াইল্ড টিমের সদস্য মো. সোলায়মান হোসেন বলেন, দেলোয়ার হোসেনের সবজি ক্ষেতের বেড়ার জালে আটকে পড়া অজগরটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বনবিভাগ সাপটি সুন্দরবনে অবমুক্ত করেছে।
স্থানীয়রা ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার জানান, দেলোয়ারের বাড়ি বলেশ্বর নদের পাড়ে বেড়িবাঁধের বাইরে এবং সুন্দরবন থেকে খুব কাছে। হয়তো অজগরটি সুন্দরবন থেকে বলেশ্বর নদী সাঁতরে ওই এলাকায় এসেছে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. সাদিক মাহমুদ জানান, অজগরটি ১০ ফুট লম্বা এবং ১২ কেজি ওজনের। ধারনা করা হচ্ছে, খাদ্যের সন্ধানে সাপটি লোকালয়ে এসেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।