
সারের ক্ষেত্রে ভর্তুকি কয়েকগুণ বেড়ে গেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারের দাম না বাড়ানোর আশ্বাস দিয়েছেন বলে জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
বুধবার সচিবালয়ে নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য সফর-পরবর্তী ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। কৃষকরা পিক সিজনে ফসলের দাম পান না।
সেজন্য কৃষিপণ্য প্রসেসিং করে বাণিজ্যিকীকরণ বা রপ্তানিতে যেন ভাল দাম পান, সেই উদ্যোগ নেয়া হবে। সারের দাম ২৫০/২৩০/২৭০ ডলার ছিল, যা এখন ৮০০/৯০০ ডলার।
৪ গুণ বেড়েছে। সারে ৯০০ কোটি টাকা দেই ভর্তুকি। সামনে হয়ত ২০০০০ কোটি টাকা দিতে হবে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, সারের দাম বাড়াবেন না।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।