
অদ্য সোমবার (৩১ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রোকনুজ্জামান খানের নেতৃত্বে জামালপুরের ইসলামপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে বিল্টু দর্জি (৪৫) নামে এক টিকিট কালোবাজারিকে আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আটককৃত বিল্টু দর্জি ইসলামপুর পৌর শহরের নটারকান্দা গ্রামের মৃত রশিদ উদ্দিনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ঢাকাগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ৭টি টিকিটসহ ওই টিকিট কালোবাজারিকে আটক করা হয়।
পরে তাকে টিকিট কালোবাজারির অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর, মোঃ সিরাজুল ইসলামসহ আরও অনেকে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।