
কেশবপুরে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালত ৪ ব্যক্তিকে ১ হাজার ১শ’ টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, কেশবপুর শহরে মাস্কবিহীন অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় হাসপাতাল সড়কের ইসলাম মেডিকেলের রেজাউল ইসলামকে ৫শ’, সোহান ফার্মেসির শামিম হোসেনকে ২শ’, খান মেডিকেলের মমিন হোসেনকে ২শ’ ও বাজিতপুর এলাকার রাজু আহমেদকে ২শ’ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূমি অফিসের পেশকার সন্তোষ কর্মকার।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।