‘বিচারক বিচার বিক্রি করলে প্রসিডিং করতে দ্বিধা করব না’: প্রধান বিচারপতি
‘বিচারক বিচার বিক্রি করলে প্রসিডিং করতে দ্বিধা করব না’: প্রধান বিচারপতি

বিচারক যদি বিচার বিক্রি করে তাহলে প্রসিডিং নিশ্চিত করতে আমি একমুহূর্ত দ্বিধা করব না। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ কথা বলেছেন। শনিবার (২৮ জানুয়ারি) চাপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, কম সময় ও কম খরচে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠাই আইনজীবী ও বিচারকদের একমাত্র উদ্দেশ্য। নইলে বছরের পর বছর বিচারপ্রার্থীরা আদালতের বারান্দায় ঘুরে বেড়াবেন। এর আগে প্রধান বিচারপতি আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের ন্যায়কুঞ্জ ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।