মণিরামপুর প্রতিনিধিঃ জাতীয় সংসদ নিবাচনে রাজনেতিক দল ও প্রার্থীর প্রচারনায় সরকারি প্রতিষ্ঠানের বেষ্টনীর গাছে প্রচারনা ফেস্টুন টানানোর অপরাধে সংসদীয় আসন যশোর ৫ (মণিরামপুর) স্বতন্ত্র প্রার্থী এম.ইকবাল হোসেনের কলস প্রতীকের নির্বাচনী এজেন্ট মোঃ হুমায়ন কবির’কে ২০২৫ সালের আচরনবিধি ২৭(ক) ধারায় অভিযুক্ত করে ৫ হাজার টাকা জরিমানা করেছে যশোর জেলা নির্বাহী মাজিস্ট্রেট।
তথ্য মোতাবেক, ৩০শে জানুয়ারি (শুক্রবার) বিকালে মণিরামপুর উপজেলা পরিষদের গেট সংলগ্ন সরকারি গাছের সাথে স্বতন্ত্র প্রার্থী এম.ইকবাল হোসেনের কলস প্রতীকের নির্বাচনী এজেন্ট মোঃ হুমায়ন কবিরকে স্ব শরীরে উপস্থিত হয়ে আচরনবিধি লঙ্ঘনের কারনে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করে যশোর জেলা মেজিস্ট্রেড তাওমীদ হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ মাহির দায়ান আমিন। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় মণিরামপুর থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালনে ভূমিকা রাখে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।