দেশের অর্ধশতাধিক স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ আজ
দেশের অর্ধশতাধিক স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ আজ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হতে পারে, তার একটি ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ইসি আলমগীর বলেন, ‘আমরা কখনো বলিনি ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।
আমরা বলেছি, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন হবে।’ ইসির এ কমিশনার বলেন, চলতি বছরের নভেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির ২৯ তারিখের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
কর্মপরিকল্পনা অনুযায়ী, সব কাজ চলছে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছি আমরা। কখন ভোট হবে কমিশন সভায় চূড়ান্ত হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।