রিপন বিশ্বাস,নড়াইল প্রতিনিধিঃ আসন্ন নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট সাজ্জাদ আলম খান সজল।

২৯ সেপ্টেম্বর(মঙ্গলবার) নড়াইল সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে উপস্থিত হয়ে সাজ্জাদ আলম খান সজল এই মনোনয়নপত্র জমা দেন। এসময়ে উপস্থিত ছিলেন নড়াইল জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোস্তাক আলী, উপজেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাঈদ উদ্দিন আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামীম আকবর খান, সদস্য মশিয়ার রহমান মোল্লা ও দৈনিক ঘোষণার খুলনা বিভাগীয় বিশেষ প্রতিনিধি সুমন চক্রবর্তী প্রমূখ।

উল্লেখ্য যে, জেলা সমবায় অফিসারের অফিস আদেশের মাধ্যমে নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে যথাক্রমে ১। সভাপতি ২। সহ-সভাপতি ৩। সাধারণ সম্পাদক এবং ৩জন নির্বাহী সদস্য নিয়ে মোট ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল ২৯ সেপ্টেম্বর, যাচাই-বাছাই হবে ৩০ সেপ্টেম্বর, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ হবে ১৩ অক্টোবর এবং ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ হবে ২২ অক্টোবর।

মনোনয়নপত্র জমা দানের পর উপস্থিত সকল ভোটারদের সাথে কুশল বিনিময় করেন সাজ্জাদ আলম খান সজল। 

দীর্ঘদিনের নানামুখী জটিলতা ও দলিল লেখকদের মাঝে বৈষম্য দূরীকরণের অঙ্গিকারকে সাধুবাদ জানিয়ে সভাপতি হিসেবে নির্বাচিত করার আশ্বাস দিয়েছেন ভোটাররা। এদিকে সাজ্জাদ আলম খান সজল মনোনয়নপত্র সংগ্রহ করাতে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা।