রিপন বিশ্বাস, নড়াইলঃ নড়াইল-১ সংসদীয় আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ২৪ হাজার ৭৫০ ভোট ব্যাবধানে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
নির্বাচন শেষে রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল সালাম ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, নড়াইল ১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ৯৯৯৭৫ ভোট তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ওবায়দুল্লাহ ৭৫২২৫ ভোট পেয়েছেন। ২৪ হাজার ৭৫০ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেন।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “এই জয় নড়াইলবাসীর জয়। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে, ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিভিন্ন এলাকায় বিজয় মিছিল ও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।