প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা শিল্পের মালিকদের সঙ্গে বৈঠকে বসবেন। শনিবার (২৭ আগস্ট) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) প্রধানমন্ত্রীর দৈনন্দিন শিডিউল থেকে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। পরে ১৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করেন তারা।
প্রশাসনের সঙ্গে আলোচনা করে চা–শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটি ধর্মঘট প্রত্যাহার করলেও সেটা মানছেন না সাধারণ শ্রমিকেরা।
কলমকথা/এমএনহাসান
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।