দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো ২৫০টি সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। যার বাজার মূলধন ৩ লাখ ১৬ হাজার ৮০৮ কোটি টাকা।
সোমবার (১০অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একসঙ্গে এ লেনদেনের যাত্রা শুরু হয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার-বন্ড কেনা বেচা করতে পরছেন।
এর ফলে দেশের জিডিপিতে পুঁজিবাজারের অবদানও এক ধাক্কায় ১৪ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত হয়েছে। তবে লেনদেন শুরুর এক ঘণ্টায় অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে একটি বন্ডেরও কেনা-বেচা হয়নি।
এ বিষয়ে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুর রহমান মজুমদার নিশ্চিত বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর পর এবার সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে সরকারি সিকিউরিটিজের লেনদেন শুরু হয়েছে।
এখানে ব্যক্তি বিনিয়োগকারীরা বন্ড কেনা-বেচা করতে পারবেন। যা পুঁজিবাজারে ইতিহাসে নতুন এক অধ্যায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।