প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ফেসবুক আইডি অথবা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং সাইট নেই। শনিবার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতীয় সংবাদ সংস্থা বাসস।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাস বরাতে বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রীর নামে চালু সকল সামাজিকমাধ্যম নেটওয়ার্কিং সাইট ভুয়া।
কাজেই শেখ হাসিনার নামে চালু ভুয়া ফেসবুক আইডির পোস্ট বা সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্কিং দেখে কারও বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।