মালদ্বীপে বৈধ কাগজপত্রবিহীনভাবে অর্থাৎ অবৈধভাবে বসবাস করছেন এমন বাংলাদেশিদের জন্য বৈধকরণ প্রক্রিয়া চালু করেছে দেশটির সরকার। এই সুযোগ গ্রহণে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রতি অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস।
এ বিষয়ে শুক্রবার (১ জুলাই) দূতাবাসের ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আওতায় বৈধকরণ প্রক্রিয়া বর্তমানে চালু আছে। যাদের বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট নেই, তাদের দ্রুত ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করে বৈধভাবে কাজ করতে অনুরোধ করা হচ্ছে।
বৈধকরণ প্রক্রিয়ার জন্য প্রবাসীদের ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে আবেদন করার পরামর্শও দেয়া হয়।
এছাড়া কোনো তথ্য প্রয়োজন হলে অফিস সময়ে অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের ফোন নম্বর (১৫০০) বা ই-মেইল ([email protected]) কিংবা বাংলাদেশ হাইকমিশনের ফোন (৩৩২০৮৫৯) অথবা ভাইবারে (৭৬১৬৬৩৬) যোগাযোগ করতে বলা হয়েছে।
বৈধ-অবৈধ মিলিয়ে ৮০ হাজারের মতো প্রবাসী কর্মী দেশটিতে রয়েছে বলে গত বছরের ফেব্রুয়ারিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রসঙ্গত, গত বছরের ২২ ডিসেম্বর ছয়দিনের রাষ্ট্রীয় সফরে মালদ্বীপ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হয়। ওই বৈঠকে অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দেয় মালদ্বীপ।
প্রধানমন্ত্রীর সফরে তিনটি চুক্তিতে সই করে বাংলাদেশ ও মালদ্বীপ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।