
আজ মন্ত্রিসভায় আইএলও কনভেনশন-১৩৮ অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে করে ১৪ বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এর আগে আইএলওর সাতটা কনভেনশনে আমরা সই করেছি। এছাড়া আরও সাবসিডিয়ারি ৩৫টা কনভেনশনে সই করা হয়েছে। বর্তমান ১৩৮ নম্বর নভেনশনটি বিশেষ গুরুত্ব বহন করে।
১৮৯ দেশের মধ্যে ১৭৩টি সই করেছে। এখানে তিনটা বিষয় আছে, ১৫ বছরের কম কোনো শিশুকে কাজে লাগানো যাবে না। আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে কোনো দেশ বয়স এক বছর কমাতে পারবে (১৪ বছর পর্যন্ত)। তিন নম্বরে বলা হয়েছে, ১৪ বছর হোক বা ১৫ বছর হোক শিশুদের কোনো অবস্থাতেই কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না।
তিনি বলেন, আরেকটা বিষয় হলো, ১৪ বছর বয়সে কোনো শিশুকে কাজে লাগানো হলেও তাকে সাবালক বলে ধরে নেওয়া যাবে না। এটা তার বিয়ের বয়স হিসেবেও ব্যবহার করা যাবে না। বিভিন্ন মামলা মোকাদ্দমায় সে সাবালক হিসেবেও বিবেচিত হবে না। তাকে ‘শিশু অপরাধী’ হিসেবেই গণ্য করতে হবে।
কলমকথা/ বিথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।