খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (ফাইল ফটো)
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার (ফাইল ফটো)

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাসেবা নিচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘করোনা পরীক্ষার জন্য গত মঙ্গলবার বিকেলে নমুনা দিয়েছিলেন খাদ্যমন্ত্রী। বুধবার বিকেলে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। স্যারের (মন্ত্রীর) আসলে ওই রকম কোনো লক্ষণই ছিল না। হেলিকপ্টারে করে নওগাঁয় যাওয়ার কথা ছিল। সেজন্য উনি টেস্ট করিয়েছিলেন।’
উল্লেখ্য, বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে অংশ নিয়েছিলেন খাদ্যমন্ত্রী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।