
দেশের সকল মাদ্রাসায় জাতীয় সংগীত পরিবেশনের পর শিক্ষার্থীদের শপথ পাঠ করাতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। সোমবার (৩ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।
এর আগে গত ৩০ ডিসেম্বর (২০২১) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ মাদ্রাসা শিক্ষা অধিদফতর ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে শপথ বাক্য পাঠের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। এছাড়া গত ২৮ ডিসেম্বর দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠের ব্যবস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
অফিস আদেশ শপথ বাক্য পাঠ নিশ্চিত করতে দেশের সকল জেলা প্রশাসক, উপজেলা/থানা নির্বাহী অফিসার, সকল জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।