ফোর্বসের আন্ডার থার্টি তালিকায় ৭ বাংলাদেশি
ফোর্বসের আন্ডার থার্টি তালিকায় ৭ বাংলাদেশি
যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্যিক ম্যাগাজিন ফোর্বস এশিয়ার ত্রিশ বছরের কমবয়সী শীর্ষ ত্রিশ প্রভাবশালী তরুণ-তরুণীর তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জায়গা পেয়েছেন ৭ বাংলাদেশি।
বৃহস্পতিবার (২৬ মে) ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২২’ শিরোনামের এই তালিকা প্রকাশ করে। তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের মোট ৩০০ তরুণ সামাজিক সংগঠক, উদ্যোক্তা এবং উদ্ভাবক জায়গা পেয়েছেন।
শিল্প, প্রক্রিয়াজাতকরণ ও জ্বালানি, প্রযুক্তি উদ্যোগ এবং সামাজিক প্রভাব শ্রেণিতে সাত বাংলাদেশি তরুণ স্থান পেয়েছেন। ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২২ তালিকায় জায়গা পাওয়া সাত বাংলাদেশির মধ্যে আছেন এলিস ল্যাবসের প্রতিষ্ঠাতা শুভ রহমান।
প্রযুক্তি উদ্যোগ শ্রেণিতে জায়গা পেয়েছেন তিনি। সামাজিক প্রভাব শ্রেণিতে ফোর্বসের এই তালিকায় স্থান পেয়েছেন ফুটস্টেপস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা শাহ রাফায়াত চৌধুরী এবং মোহাম্মদ তাকি ইয়াসির।
একই বিভাগে শাটলের সহপ্রতিষ্ঠাতা রিয়াসাত চৌধুরী, জাওয়াদ জাহাঙ্গীর জায়গা পেয়েছেন। এছাড়া শিল্প, উৎপাদন ও জ্বালানি শ্রেণিতে বন্ডস্টেইন টেকনোলজিসের জাফির শাফি চৌধুরী, মীর শাহরুখ ইসলামও ফোর্বসের তালিকায় রয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।