ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
শায়রুল কবির জানান, সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার ২০ জানুয়ারি বেলা ৩টা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। উপস্থিতি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যগণ।
কলমকথা/সাথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।