
বাংলাদেশ ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির ভি পুতিন। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট পাঠানো চিঠিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির ভি পুতিন বলেছেন, আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।
চিঠিতে তিনি আরও বলেছেন, আমি আত্মবিশ্বাসী যে, আমাদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা উন্নয়নসহ দুই দেশের জনগণের স্বার্থে সঙ্গতিপূর্ণ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পারবো। আমি আন্তরিকভাবে আপনাদের সুস্বাস্থ্য এবং সাফল্য কামণা করি, সেই সঙ্গে সমস্ত বাংলাদেশের নাগরিকদেরও শান্তি এবং সমৃদ্ধি কামনা করছি। প্রসঙ্গত, ১৯৭২ সালের ২৫ জানুয়ারি রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি দেয়৷
কলমকথা/ সাথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।