
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এক সপ্তাহের মধ্যেই স্কুল শিক্ষার্থীদের টিকা কার্যক্রম শুরু হবে।
আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে তৃতীয় গবেষণা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, খুব শিগগিরই স্কুলে টিকার কার্যক্রম শুরু হবে। এখন রেজিস্ট্রেশনের কাজ চলমান আছে।
এ কাজের আরেকটু অগ্রগতি হলে এক সপ্তাহের মধ্যে আমরা টিকা দেওয়া শুরু করতে পারব। বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর কাজী শহিদুল্লাহ ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।