ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রধান উপদেষ্টা রোমে অনুষ্ঠিত গ্লোবাল মিটিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং পাশাপাশি উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন। আলোচনায় থাকছে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ নানা বৈশ্বিক ইস্যু।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এই ফোরাম ১০-১৭ অক্টোবর পর্যন্ত রোমে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এই সফরকে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক সক্রিয়তার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।