অবশেষে হেঁটে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন ময়মনসিংহের মোস্তফা
অবশেষে হেঁটে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করলেন ময়মনসিংহের মোস্তফা

ময়মনসিংহের ফুলপুর থেকে হেঁটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন ৭১ বছর বয়সী মো. মোস্তফা। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ১১ দিনে হেঁটেছেন ৩১৭ কিলোমিটার। শুক্রবার (১৯ আগস্ট) বিকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এর আগে গত ৮ আগস্ট বিকেল ৩টার দিকে ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। মো. মোস্তফা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য।
বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার প্রতিবাদস্বরূপ ২৫ বছর জুতা পরিধান করেননি মো. মোস্তফা। এমনকি খালি পায়ে বিয়েও করেন। পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় ঘোষিত হলে ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ভাষা সৈনিক মরহুম এম শামছুল হক তাকে জুতা কিনে দেন। এরপর থেকে তিনি জুতা পরিধান শুরু করেন।
বঙ্গবন্ধু প্রেমী মো. মোস্তফার ছেলে মো. মনিরুজ্জামান ‘আমার বাবার আশা পূরণের জন্য তাকে পায়ে হেটে জাতির জনকের সমাধিতে আসার মত দেই। ময়মনসিংহ থেকে প্রথমে পায়ে হেটে ঢাকা, এরপর ফরিদপুর হয়ে গোপালগঞ্জে হয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছাই। বাবাকে নিয়ে এখানে আসতে পেরে আমরি খুব খুশি।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।