শাহজালাল (র:) ও শাহ পরান (র:) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
শাহজালাল (র:) ও শাহ পরান (র:) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী

বন্যাকবলিত সিলেটের হযরত শাহজালাল (র:) ও হযরত শাহ পরান (র:) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এলাকার বন্যা পরিস্থিতি পরিদর্শনে আজ মঙ্গলবার সকালে সেখানে গিয়ে প্রথমে বিভাগীয় শহরে হযরত শাহজালাল (র:) এর মাজার জিয়ারত করেন। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।
আরো পড়ুন: বাংলাদেশ কারও পায়ের ওপর ভর করে দাঁড়ায় না: শামীম ওসমান
মহানবী সাঃ কে কটূক্তি: পশ্চিমবঙ্গ বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস
পরে প্রধানমন্ত্রী হযরত শাহ পরান (র:) এর মাজার পরিদর্শন করেন। তিনি সেখানেও পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ফাতেহা পাঠ এবং মোনাজাত করেন।
এর আগে এদিন সকাল ৮টায় নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেটের বন্যা কবলিত অঞ্চল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি সিলেট সার্কিট হাউসে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।