আগামীকাল শনিবার (৩ সেপ্টেম্বর) সিলেট ও চট্টগ্রাম বিভাগের চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রস্ততিমূলক সভায় বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
তিনি বলেন, নগরের উপকণ্ঠ লাক্কাতুরা গলফ ক্লাব মাঠে অনুষ্ঠানটি হবে আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায়। এতে বিভিন্ন চা-বাগান থেকে কয়েক হাজার শ্রমিক যোগ দেবেন।
তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ। এছাড়া চা-বাগানের শ্রমিকরাও স্বেচ্ছাসেবক নিয়োগ করবেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।