আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) বছরের শেষ চন্দ্রগ্রহণ। এ দিন বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এ দৃশ্য দেখা যাবে।
মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
গত রোববার (৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে।
রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে। আর এটি বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে। কারণ পরের চন্দ্রগ্রহণ দেখতে অপেক্ষা করতে হবে ২০২৫ সালের ১৪ মার্চ পর্যন্ত। ওইদিন আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। ওই বছরের ৭ সেপ্টেম্বর আরো একটি চন্দ্রগ্রহণের সাক্ষী হবে বিশ্ব।
চলতি বছরে প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিলো গত ১৬ মে। এছাড়া গত ২৫ অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ দেখেছিলেন বিশ্ববাসী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।