
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী হাজি সাইফুদ্দিন আহাম্মেদ (৮৫) শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রজিউন)।
বার্ধক্যজনিত কারণে গুরুত্বর অবস্থায় বেশ কিছুদির ধরে হাসপাতালটির আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। হাজি সাইফুদ্দিন আহাম্মেদ নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তারভীর আহমেদ টিটুর বাবা।
তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগায়ে প্রথম জানাজা সম্পন্ন করে, বন্দর লক্ষণখোলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানা গেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।