২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছান তিনি।
এরপর সেখানে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধা জানানোর পর ওই হামলার আহত ও নিহতদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
পরে নিহতদের স্মরণে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা যোগ দিয়েছেন শেখ হাসিনা।
দীর্ঘ তিন বছর পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, ২০১৮ সালে সবশেষ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এসেছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।