বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মিয়ানমারের ছোঁড়া মর্টারশেল পড়ে ইকবাল নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তুমব্রুর নো ম্যানস ল্যান্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে । নিহত ইকবাল ও আহতরা তুমব্রু সীমান্তের নো ম্যানস ল্যান্ডের বাসিন্দা।
রোহিঙ্গা নেতা দিল মোহাম্মদ ও স্থানীয়রা জানিয়েছেন, রাত ৮টার দিকে হঠাৎ মর্টালশেল আঘাত হানে। এতে পর পর তিনটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় ইকবালসহ ৬ জন আহত হয়।
পরে উখিয়ার কুতুপালং হাসপাতালে নিলে ইকবারের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।