মো: রিয়াদ মন্ডল | জীবননগর প্রতিনিধি

আজ শুক্রবার বেলা ৪ চারটার দিকে আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের আয়োজনে মাসিক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাবু নারায়ন ভৌমিকের সভাপতিত্বে পুরো অনুষ্ঠানটিতে সকল কবি সাহিত্যিকদের সরব উপস্থিতি হয়। এসময় শুরুতেই সভাপতি বাবু নারায়ন ভৌমিক স্বাগত বক্তব্যে কমিটির বিলুপ্তি ঘোষনা করেন। এরপর সকল কবি-সাহিত্যিকদের মতামতের ভিত্তিতে সিলেকশনের মাধ্যমে দ্বিবার্ষিক নব্য কমিটি গঠন করা হয়। উক্ত নব্য গঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয় প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বিশিষ্ট কলামিস্ট বাবু নারায়ন ভৌমিককে, এছাড়াও সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট সাহিত্যিক ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদিকা কবি আশরাফুন নাহার শোভা,সহ-সভাপতি নির্বাচিত হন বিশিষ্ট সমাজসেবী ও সাহিত্যিক মোল্লা রকিব উদ্দিন, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সর্বপরিচিত গুনিজন ও বিশিষ্ট সাহিত্যিক কবি আব্দুল হামিদ ফকির। এছাড়াও সহ-সাধারণ সম্পাদক,মোল্লা মোতারুহাল ইসলাম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক-মো:নাঈমুর রহমান খান, দপ্তর সম্পাদক-জাহিদুল ইসলাম মামুন, কোষাধাক্ষ-রিয়াজ উদ্দিন বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক-খাজির আহম্মেদ
সাহিত্য বিষয়ক সম্পাদক-ইকরাম হোসাইন
ধর্ম বিষয়ক সম্পাদক-মোল্লা তাছলিম উদ্দিন
শিশু-কিশোর বিষয়ক-রফিকুল ইসলাম রাজা,
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-কাজী সাকিরুল ইসলাম। কার্যনির্বাহী সদস্য মিতুল হোসেন, সোহেল হোসেন,আক্তারুল ইসলাম ইকবাল।

কমিটি নির্বাচিত হবার পরে চলে সাহিত্য আড্ডা। এসময় নবীন-প্রবীণ সবাই কবিতা আবৃত্তি করেন উল্লেখ্য সাহিত্যিক শংকর প্রামাণিক,ইসমাইল হুসাইন,কাজী সাকিরুল ইসলাম ,আশরাফুন নাহার শোভা,নাঈমুর,বাদশা প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক ও সাহসী সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।